
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় সন্ত্রাসীদের একজন গুলিবিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব বলছে, গুলিবর্ষণের ঘটনায় আহত দুই র্যাব সদস্যকে জরুরি ভিত্তিতে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা থেকে সিঙ্গাইরের দিকে র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম রওনা হয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved