1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

আলমডাঙ্গায় মরহুম আনিস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১২.৩৭ পিএম
  • ২৮৪ Time View

চুয়াডাঙ্গা প্রতিবেদক:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজারে মরহুম আনিস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার, ৭ নভেম্বর বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ঘোলদাড়ী বাজার যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

উদ্বোধনী বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, যুবসমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা শারীরিক উৎকর্ষতা বাড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকেও যুবকদের দূরে রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করে এসেছে, আর এই টুর্নামেন্ট আমাদের সামাজিক মূল্যবোধ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিনহাজ উদ্দীন বিশ্বাস। তিনি বলেন, “আজকের যুবকরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক এবং সামাজিকভাবে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে।” তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করে বলেন, যদি তারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে, তবে সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আউলাউজ্জামান রাসেল জানান, এই টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, বরং এটি যুব সমাজকে নেতিবাচক পথ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ যুবকদের জীবনের মূলধারায় ফিরে আসতে উৎসাহিত করবে।

টুর্নামেন্টের প্রথম দিনে চুয়াডাঙ্গা জাফরপুর ফুটবল একাডেমি বনাম জে সি বি ফুটবল একাডেমি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে জে সি বি ফুটবল একাডেমি ৫-০ গোলে জাফরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সদস্য মোঃ রাশিদুজ্জামান বাবু বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসস নেতা সেলিম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য কমল মিয়া, আইলহাস ইউনিয়ন বিএনপি নেতা হারুন বিশ্বাস, আবু হানিফ মল্লিক, যুবদল নেতা মনি, সাইফুল, চাঁদ আলী মহাবুল, সুজন, আইনুদ্দিন, উজ্জ্বল, লিটন, আলমগীর হোসেন, রাজু আহমেদ, মহাবুল, শামিম, সালাম শাহ, হাসান, মিলন, রিপন, ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ডা. ওহিম উদ্দিন, ছাত্রদল নেতা বকুল মাস্টার, আশিক, সুজন, শিপনসহ নাগদাহ, আইলহাস এবং খাসকররা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হারুন-অর-রশিদ (গাটু) ও মোঃ সুমন বিশ্বাস।

উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com