
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের ৩২টি কোম্পানির মধ্যে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৩টির এবং বেড়েছে ১৫টির। আর ৪টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া এই কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ১.৯৪ শতাংশ থেকে সর্বনিন্ম ০.০২ শতাংশ বিনিয়োগ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া ১৩টি কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, সালভো কেমিক্যালস, ওরিয়ন ফার্মা, ফার্মা এইড, একমি পেস্টিসাইড, এমবি ফার্মা, ফার কেমিক্যালস, ইন্দো বাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, গ্লোবাল হেব্বি কেমিক্যালস, বেক্সিমকো ফার্মা, কোহিনূর কেমিক্যালস এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
জানা গেছে, এই ১৩টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে সেন্ট্রাল ফার্মার, দ্বিতীয় অবস্থানে রয়েছে সালভো কেমিক্যালস এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড।
সেন্ট্রাল ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৮৬ শতাংশ, যা মার্চে ১.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৯২ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৬১.২৫ শতাংশ থেকে ১.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩.১৯ শতাংশে।
সালভো কেমিক্যালস: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৫৫ শতাংশ, যা মার্চে ১.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৯৯ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৬৯.২৮ শতাংশ থেকে ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৮৩ শতাংশে।
ওরিয়ন ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৬৮ শতাংশ, যা মার্চে ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৬৪ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৪১.১৮ শতাংশ থেকে ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২.২৩ শতাংশে।
ফার্মা এইড: গত ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৩৬ শতাংশ, যা মার্চে ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৯১ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৬২.৪২ শতাংশ থেকে ০.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২.৮৭ শতাংশে।
একমি পেস্টিসাইড: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৭৪ শতাংশ, যা মার্চে ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৩৩ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৪৩.৪৫ শতাংশ থেকে ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৮৬ শতাংশে।
এমবি ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৭০ শতাংশ, যা মার্চে ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৩৬ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ১৫.০৫ শতাংশ থেকে ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩৯ শতাংশে।
ফার কেমিক্যালস: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.২০ শতাংশ, যা মার্চে ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৯৩ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৫৫.৫৬ শতাংশ থেকে ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫.৮৩ শতাংশে।
ইন্দো বাংলা ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৩৪ শতাংশ, যা মার্চে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.১৯ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৪৭.৫৩ শতাংশ থেকে ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭.৬৮ শতাংশে।
জেএমআই সিরিঞ্জ: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৮৮ শতাংশ, যা মার্চে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৭৭ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ১৫.৪৭ শতাংশ থেকে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৫৮ শতাংশে।
গ্লোবাল হেব্বি কেমিক্যালস: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৮৭ শতাংশ, যা মার্চে ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ১২.৫৩ শতাংশ থেকে ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.৬২ শতাংশে।
বেক্সিমকো ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.৩৮ শতাংশ, যা মার্চে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৩১ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ২০.৯২ শতাংশ থেকে ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.০৬ শতাংশে।
কোহিনূর কেমিক্যালস: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৭৩ শতাংশ, যা মার্চে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৬৯ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৩৪.৬৭ শতাংশ থেকে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৭১ শতাংশে।
স্কয়ার ফার্মা: ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৫৬ শতাংশ, যা মার্চে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৫৪ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৩৬.৬০ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৭০ শতাংশে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved