1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়: ডিআরইউ

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১.২৬ পিএম
  • ১৩৭ Time View

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়; তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।

উল্লেখ্য. হামলায় সাংবাদিকদের মধ্যে এনটিভি অনলাইনের মাসুদ রায়হান পলাশ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরাপারসন কবির হোসেন, মাইটিভির রিপোর্টার ড্যানি দ্রং, আরটিভির ক্যামেরাপার্সন সুমন দে, ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর, বাংলাট্রিবিউনের শাহেদ শফিক, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন রাজুসহ আরো অনেকে আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com