
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এফআইআর ভূক্ত আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।
আজ সোমবার( ২৮অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১৪ ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের হাজী আসমত সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করেন।
উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মো.বাবুল মিয়া (৫২) গোছামারা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।
উল্লেখ্য গত (১৯ জুলাই) বিকেল ৪ টায় কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে এতে বেশ কিছু লোক আহত হয়।
র্যাব-১৪ প্রেস রিলিজে জানায়, হামলার ঘটনায় আলম সরকার (৪২) বাদী হয়ে (২৭আগষ্ট) ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে র্যাবের-ছায়াতদন্ত শুরু করে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved