
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান : স্কিম টু মিউচ্যুয়াল ফান্ডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ০৬ পয়সা।
আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৩৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ১২ পয়সা ছিলো।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৯১ পয়সা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved