
মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম একটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
বিএসইসির মুখপাত্র জানান, মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়নযোগ্য, কুপন বিয়ারিং সাব অর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।
বন্ডটির ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ শতাংশ থেকে ৯ শতাংশ।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে বন্ডটি ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ মেঘনা ব্যাংক অতিরিক্ত টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved