বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গৃহবধূ শিলার নির্মম হত্যাকাণ্ড

মোঃ আব্দুল্লাহ হক 
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রোয়াকুলীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন গৃহবধূ শিলা খাতুন (২৩)। একদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন, যা নিয়ে শিলার পরিবার গভীর উদ্বেগ ও শঙ্কায় রয়েছেন। 

গতকাল সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর শিলার মরদেহ দেখতে পায় স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে রাতেই তাকে চুয়াডাঙ্গা সরকারি কবরস্থানে দাফন করা হয়। 

শিলা আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের বাসিন্দা রাসেলের স্ত্রী এবং একই উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে। তার একটি ১৪ মাসের শিশুসন্তান রয়েছে। 

নিহতের বড় ভাই জুয়েল রানা জানান, শিলার সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শিলার স্বামী রাসেল তাকে জানিয়েছিল, ডিভোর্সের আগে কাবিননামার টাকা পরিশোধ করতে হবে, তাই এখনই ডিভোর্স দেবে না। অপরদিকে শিলা তার পরিবারকে জানিয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত নির্যাতন করতো। শিলা চাইছিল যেন পরিবারের পক্ষ থেকে ডিভোর্স দেওয়া হয় যাতে রাসেলকে কোনো টাকা দিতে না হয়।

জুয়েল রানা আরও বলেন, “সোমবার ভোররাতে রাসেল আমাকে ফোন করে জানায় যে, শিলা নিখোঁজ হয়েছে। সকালে শ্বশুরবাড়ির পথে রেললাইনের কাছে মানুষের ভিড় দেখে সেখানে যাই এবং দেখি আমার বোনের মরদেহ রেললাইনে পড়ে আছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। আমার বোনকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ জহিরুল ইসলাম জানান, গতকাল সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে একটি  মামলা দায়ের করা হয়েছে, আসামিদের ধরতে রেলওয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ওদিকে হত্যাকাণ্ডের একদিন পার হলেও অভিযুক্ত স্বামী ও তার পরিবারের কেউ গ্রেফতার না হওয়ায় শিলার পরিবার বিচার না পাওয়ার শঙ্কায় ভুগছে। পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS