1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আইপিও থেকে উত্তোলিত অর্থ ব্যবহার সম্পূর্ণ করেছে লাভেলো

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১০.৩৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত ৩০ কোটি টাকার ব্যবহার সম্পূর্ণ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রসপেক্টাসে উল্লেখিত Acquisition of Plant & Machinery, Freezer purchase, Vehicles Purchase, Investment in depot to increase, IPO Expenses and Bank Loan খাতে আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ ব্যয় করা হয়েছে। আইপিও থেকে উত্তোলনকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করার ফলে লাভেলোর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও আরো সুফল পাওয়া যাবে।

উল্লেখ্য যে, লাভেলো ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি এরই মধ্যে ২০২১ সালে ১১%, ২০২২ সালে ১২%, ২০২৩ সালে ১০% এবং সর্বশেষ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্যে ২০% ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ইতিমধ্যে কোম্পানিটি ১৫০ কোটি টাকা বিনিয়োগ করে আইসক্রিম উৎপাদনের ২য় ইউনিট স্থাপনের ঘোষণা দিয়েছে। দ্বিতীয় ইউনিটের উৎপাদিত পণ্য আগামী জুনে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন দ্বিগুণ হবে এবং লাভেলোর মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com