
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দুলামিয়া কটনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, এক্টিভ ফাইন কেমিক্যালস, নিউলাইন ক্লোথিংস, বঙ্গজ এবং আজিজ পাইপস লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved