1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৩.৩৪ পিএম
  • ১১৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ অক্টোবর) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) লাভেলো আইসক্রিমের ৩৪ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অগ্নি সিস্টেমসের আজ ১৬ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com