পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : পিপলস ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, সিঙ্গারবিডি এবং আইপিডিসি।
কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের দুপুর ২.১০টায়, ইস্টার্ন হাউজিংয়ের বিকাল ৩টায়, লাভেলো আইসক্রিমের দুপুর আড়াইটায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দুপুর আড়াইটায়, আরডি ফুডের বিকাল ৩টায়, সিঙ্গারবিডির দুপুর আড়াইটায় এবং আইপিডিসির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করতে পারে। আর ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আরডি ফুড, সিঙ্গারবিডি ও আইপিডিসির বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved