1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত না হলে, পুঁজিবাজারের প্রবৃদ্ধি স্থিতিশীল হবে না

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ২১২ Time View

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরহাদ আহমেদ বলেছেন, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত না করা গেলে পুঁজিবাজারের প্রবৃদ্ধি স্থিতিশীলভাবে হবে না।

আজ (১৪ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ-২০২৪’এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাপনী বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি আরও বলেন, সারা বিশ্বের সিকিউরিটিজ মার্কেটের মান নির্ধারণকারী, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন বা IOSCO এর বিনিয়োগ শিক্ষার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধির জন্য এই সপ্তাহ পালন করে।

এসময় তিনি বিশ্ববিনিয়োগকারী দিবস ২০২৪ উপলক্ষে বিনিয়োগকারীদের প্রতি সিকিউরিটিজ মার্কেটের standard setter IOSCO এর মূল বার্তা গুলো তুলে ধরেন। এই বৎসর বিশ্ববিনিয়োগকারী সপ্তাহের অনুষ্ঠানের মূল বিষয় সমূহ হচ্ছে প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্স, ক্রিপ্টো অ্যাসেট, টেকসই অর্থনীতি, জালিয়াতি ও কেলেঙ্কারি প্রতিরোধ, বিনিয়োগকারী সহনশীলতা ও বিনিয়োগের মৌলিক বিষয়াবলি।

তাছাড়া জালিয়াতি এবং প্রতারণা প্রতিরোধে এবং সম্পদের নিরপত্তার জন্য একজন বিনিযোগকারীর কী করা উচিত এবং এই ধরনের ঘটনার সম্মুখীন হলে কোথায় এবং কিভাবে অভিযোগ দাখিল করতে হবে তাও উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানে ‘প্রযুক্তি এবং ডিজিটাল অর্থায়ন’ এর উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিডিবিএলের ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আবদুল মোতালেব। তিনি আধুনিক ও সময়োপযুগী পুঁজিবাজার গড়ে তুলতে ব্লক চেইন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, সাইবার সিকিউরিটির মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগকারীদের স্বার্থ-সুরক্ষায় প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সের গুরুত্বের উপর আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com