1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

পুঁজিবাজারে বিনিয়োগে ব্র্যাক ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ তহবিল

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.১৫ এএম
  • ২০৬ Time View

পুঁজিবাজারে বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তহবিল গঠনের বিষয়টি আজ সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে ব্যাংকটি।

বিএসইসি ও ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।  আজ বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের ৩১৭তম পর্ষদ সভায় ২০০ কোটির বিশেষ তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ওই ফান্ড ম্যানেজ এবং পুঁজিবাজারে বিনিয়োগ করব।

এ বিষয়ে যোগাযোগ করলে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি শাহীন ইকবাল অর্থসূচককে বলেন, গত সপ্তাহে অনুষ্ঠিত পর্ষদ সভায় বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে ব্র্যাক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন ও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বলা হয়।

প্রসঙ্গত, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে গত ২৩ মার্চ ৬১টি ব্যাংককে বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে বিনিয়োগ করার পাশাপাশি বিশেষ তহবিল গঠনের জন্য চিঠি দেয় বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com