1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

চলতি সপ্তাহে পুঁজিবাজারের ৮ কোম্পানি পর্ষদ সভা

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ১৯৩ Time View

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের আটটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), যমুনা ব্যাংক, এপেক্স ফুড, এপেক্স স্পিনিং, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) ও ডিবিএইচ ফাইন্যান্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইফ পাওয়ারটেক: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাইফ পাওয়ারটেকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা।

ডেসকো: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮১ পয়সা।

যমুনা ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যমুনা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৭৯ পয়সাভ।

এপেক্স ফুড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এর আগে সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

এপেক্স স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স স্পিনিং।

লাভেলো: কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লাভেলোর ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা।

বিজিআইসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com