1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারের যেসব বিষয়ে বিএসইসি-ডিবিএর বৈঠক সোমবার

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ২০৬ Time View

পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নয়নে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৩ অক্টোবর)  ডিবিএ’র সেক্রেটারি মোঃ দিদারুল গনী অর্থসূচককে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দিদারুল গনী।

বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে অর্থসূচককে দিদারুল গনী বলেন, নির্দিষ্ট কোন এজেন্ডা এখনো ঠিক হয় নি। তবে বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি ও আস্থার সংকট ছিল। এখনও কেন সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না, এসব বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিএসইসির চলমান সংস্কার বৈঠকের অংশ এটা নয়। বিডিএ সংস্কার সংক্রান্ত বৈঠক বিএসইসির সাথে আগেই করেছে। এ বৈঠকটি সম্পূর্ণ আলাদা করে হবে। বিএসইসির পক্ষ থেকে মূলত দ্বিতীয় ধাপে আমাদের সাথে বসার কথা ছিল। এর মধ্যে টাস্ক ফোর্স করা হলো, আছে না; অনেক পার্টিকুলার এজেন্ডা নিয়ে আমারদের একট চাওয়া ছিল। সেই অনুযায়ী বিএসইসি আগামী কাল বিডিএকে সময় দিয়েছে।

দিদারুল গনী আরও বলেন, বিভিন্ন সময় বাজার সংক্রান্ত যে সকল দাবি দাওয়া উঠে আসছে, প্রতিদিনই তো কিছু না কিছু চাহিদা তৈরি হয়। এসব মিলিয়ে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বর্তামন পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের ওপর আস্থা বাড়াতে করণীয় সমস্ত বিষয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com