
এন,আই,মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আদিবাসী শিক্ষার্থী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ এহ্তেশাম রেজা।
উপজেলা পরিষদ চত্ত্বরে ১৮ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহর পরিচালনায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল চালিয়ে স্কুল যাওয়া এবং এর যথাযথভাবে ব্যবহার করে জীবনমান উন্নয়ন করা সহ বাল্যবিবাহে নিরুৎসাহিত করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত কর্মসুচীর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আদিবাসী শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল প্রদান করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved