1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারের যেসব বিষয় সংস্কারে বিশ্বব্যাংকের সাথে বৈঠক করল বিএসইসি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬.১০ পিএম
  • ১৩৮ Time View

পুঁজিবাজার সংস্কারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবর (১০ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মূখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বিএসইসির পক্ষ হতে অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোশিয়াকি ওনো উপস্থিত ছিলেন।

উক্ত সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে বিশ্বব্যাংক ও বিএসইসির মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে পুঁজিবাজরের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূরণ পরিকাঠামোতে আধুনিকায়নসহ ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়।

এছাড়াও পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা হয়।

সর্বোপরি, আলোচিত বিষয়সমূহে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতার বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com