1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

তৈরি পোশাক শিল্প এলাকায় ২৯-৩০ এপ্রিল ব্যাংক খোলা 

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৬.০২ পিএম
  • ১৬৬ Time View

ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্রবার ও শনিবার) পোশাক শিল্প এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারি-কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্তে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর. গাভার, ভালুকা, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক শাখাগুলো খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লেখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com