পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।