1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

গার্ডিয়ান লাইফের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ৩২৯ Time View

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৩ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ১১ তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের জন্য বর্ধিত শেয়ারমূল্য নিশ্চিত করার প্রত্যয়ে গার্ডিয়ান লাইফের এই ঘোষণা ব্যবসায়িক পারফরম্যান্সকে করেছে সর্বদা ত্বরান্বিত।

এখানে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি কালানুক্রমে তার শেয়ারহোল্ডারদের মাঝে ২০২১ ও ২০২২ সালেও ১৫% নগদ লভ্যাংশ ও ২০১৯ সালে ৮৫% স্টক লভ্যাংশ বিতরণ করেছে।

এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি প্রদর্শন করে আসছে। ইতিমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৪৬ কোটি টাকায়; আর গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫%, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১% ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬%।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) সম্প্রতি গার্ডিয়ান লাইফকে AA2 রেটিং প্রদান করেছে তাদের মজবুত আর্থিক স্থিতিশীলতার জন্য । দূরদর্শীতা, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষনতা ও শ্রেষ্ঠত্বের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে গার্ডিয়ান লাইফ অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য।

গার্ডিয়ান লাইফ দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত। এ পর্যন্ত মোট পরিশোধিত বীমা দাবীর পরিমাণ ১,৫০০ কোটি টাকার ও বেশি। প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮%, এর মধ্যে ৯৫% বীমা দাবি মাত্র তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে সময়োপযোগী ও নির্ভরযোগ্য সেবাপ্রদানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

১ কোটি ২০ লক্ষ মানুষকে ইতিমধ্যে জীবন বীমার আওতায় এনেছে গার্ডিয়ান লাইফ এবং ৪৫০-এরও বেশি প্রতিষ্ঠানকে বীমা সেবা প্রদান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়াও কোম্পানিটি একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যেমে ৩৫০ টিরও বেশি হাসপাতালে তার গ্রাহকদের বিশেষ ছাড়ে সেবা প্রদান করে আসছে।

গার্ডিয়ান লাইফের কৌশলগত দৃষ্টিভঙ্গি, বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং সুষ্ঠ প্রশাসন ও নির্ভরযোগ্য সেবায় রোল মডেল হয়ে উঠার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারনেই এই উল্লেখযোগ্য সাফল্যগুলি অর্জিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com