1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

সিএসইর নতুন চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬.১৬ পিএম
  • ১৭২ Time View

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম হাবিবুর রহমান। সিএসইর পরিচালনা পর্ষদ হাবিবুর রহমানকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩ অনুযায়ী এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।

বুধবার (০২ অক্টোবর) এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকগণ এবং শেয়ারহোল্ডার পরিচালকগণ অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত করেন। রহমান সিএসই চেয়ারম্যান হিসেবে আসিফ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন ।

একেএম হাবিবুর রহমান, একজন সিনিয়র সিভিল সার্ভিস অফিসার হিসেবে তাঁর কর্মজীবনে বিশেষ করে টেলিকমিউনিকেশন সেক্টরে  কর্মরত অবস্থায় তাঁর উপর অর্পিত বিভিন্ন ব্যবস্থাপনার দায়িত্ব সফলভাবে পরিচালনা করেছেন। তিনি বিসিএস (ইঞ্জিনিয়ারিং: টেলিকমিউনিকেশন) অফিসার হিসাবে ১৯৯১ সালে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৮ পর্যন্ত বিটিটিবিতে বিভিন্ন পদে সফলভাবে কাজ করেছেন।

এরপর, তিনি বিটিসিএল এ উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিডিরেন-এ প্রধান নির্বাহী কর্মকর্তা, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-তে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং টেলিযোগাযোগ  অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন ।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ করেন ।

পেশাগত কর্মজীবনে হাবিবুর রহমান বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, ইতালি, ফিলিপাইন, চীন, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্ক -এ বিভিন্ন বিষয় বিশেষ করে ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্কিং, আইপি টেকনোলজি, গ্লোবাল ট্রেন্ড, কনভারজেন্স সার্ভিস ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম, ই-গভর্নমেন্ট পলিসি ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স প্রভৃতি বিষয়ে আন্তর্জাতিক মিনার/সম্মেলন/প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এছাড়াও তিনি তাঁর কাজের দায়িত্বের অংশ হিসাবে তার ব্যবহারিক দক্ষতা বিকাশের জন্য চীন, সিঙ্গাপুর এবং নরওয়েতে বেশ কয়েকটি কারখানায় পরীক্ষা/ভিজিট করেছেন ।

তিনি বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (অন লিয়েন) এ গুরুত্বপূর্ণ পদে কাজ করার মাধ্যমে প্রযুক্তি আপগ্রেডেশন, নেটওয়ার্ক সম্প্রসারণ, সংযোগ সংক্রান্ত ইত্যাদির বিভিন্ন বৃহদাকার প্রকল্পে অবদান রেখেছেন ।

রহমান তাঁর চাকরি জীবনে ১৯৯২ সালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সেরা প্রশিক্ষণার্থী হওয়ার জন্য “রেক্টর পদক” এবং “ইন্টিগ্রিটি প্রাইজ-২০২০’’ অর্জন করেন । এছাড়াও তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারেও গবেষণাপত্র উপস্থাপন করেন ।

তাঁর চাকরি জীবনে তিনি টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেন্স কোম্পানি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগদান করেন।

তিনি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), অফিসার্স ক্লাব, ঢাকার সদস্য এবং আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com