1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

৪৮১ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ১৫৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র পতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫৩ টির, কমেছে ২০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৯ টি কোম্পানির বাজারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com