1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.০২ পিএম
  • ১৯৯ Time View

বিদায়ী সপ্তাহে (২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্র্যাক ব্যাংক সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৪৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ১২ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৭০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫৯ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ কোটি ৬৯ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২০ কোটি ৩০ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৮ কোটি ৩০ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি ৯১ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসির ১৪ কোটি ৩৮ লাখ টাকা, অগ্নি সিস্টেম লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির ৯ কোটি ২৯ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com