সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে ৪২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে ৪ অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবের পর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার ৪০ লাখের বেশি বাসিন্দা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যগুলোয় দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা। বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট।

হারিকেনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ এ নেমে এসেছে হারিকেন হেলেন। দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা।

আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা। হারিকেনের তাণ্ডবে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এখনও নিখোঁজ আছেন অনেকে।

নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ। ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে। বিধ্বস্ত ভবনের নিচ থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। হারিকেন হেলেনের আঘাতে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ বাসিন্দা।

ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অঙ্গরাজ্যগুলোতে শনিবার থেকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ১শ ৪০ কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS