1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিএসইতে পিই রেশিও কমেছে

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২২ এএম
  • ১৭৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ সেপ্টেম্বর) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১.৯২ শতাংশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৯১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৭০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২১ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৮৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৯১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়েছে।

খাত ভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৪৮ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮.৪৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১২.১৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৩৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.৩৫ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১২.৬৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.৭৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.১৬ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৩.৩০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৪.২১ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪.৮০ পয়েন্টে, আর্থিক খাতে ১৫.২৫ পয়েন্টে, পাট খাতে ১৫.৫২ পয়েন্টে, আইটি খাতে ১৭.৬৭ পয়েন্টে, ট্যানারি খাতে ১৭.৯৪ পয়েন্টে, বিবিধ খাতে ২৭.৪১ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ৩০.৪৮ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩১.৩৩ পয়েন্টে এবং সিরামিক খাতে ৯৮.৮২ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com