রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত এবং চলতি ২০২৪ সালের প্রথম ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS