1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বিএসইসির তিন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১৮ এএম
  • ১৬২ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তিন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। কমিশনার তিনজন হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলি আকবর এবং ফারজানা লালারুখ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন কমিশনারের মাঝে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেয়া হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দায়িত্ব পুনর্বণ্টনের পর কমিশনারদের মাঝে মো. মহসিন চৌধুরী পেয়েছেন এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ এবং বার্ষিক কর্মক্ষমতা চুক্তি বিভাগের দ্বায়িত্ব।

কমিশনার মো. আলি আকবর পেয়েছেন ল’ বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, আইসিটি বিভাগ, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি বিভাগের দ্বায়িত্ব। আর কমিশনার ফারজানা লালারুখ পেয়েছেন কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, আর অ্যান্ড ডি বিভাগ, চিফ একাউন্ট বিভাগ, ডেরিভেটিভস বিভাগ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বিভাগের দ্বায়িত্ব।

এছাড়া, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সেক্রেটারিয়েট বিভাগ, ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লেইন বিভাগের সরাসরি দায়িত্বে থাকবেন।

আর ড. এটিএম তারিকুজ্জামানকে বিএসইসি কমিশনার পদ থেকে অব্যাহতি দেওয়ায় তাকে কোনো বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com