সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু, শোকের ছায়া ‎ফুলছড়িতে তাণ্ডব: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৩ জনকে পিটিয়ে জখম—জীবন নিয়ে শঙ্কায় পরিবার ‎

ডিএসইতে পিই রেশিও কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১ থেকে ৫ সেপ্টেম্বর) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৩৯ শতাংশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.২৮  পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.০১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৭ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৫ থেকে ২৯ আগস্ট) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.১১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.২৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৭ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।

খাত ভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.২৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৯.২৩ পয়েন্টে, পাট খাতে ১২.৩৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৪৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৬৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.৮২ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.৭২ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৩.৭৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪.০৫ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৪.৬৮ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৫.৫৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬.১২ পয়েন্ট, আর্থিক খাতে ১৭.০১ পয়েন্টে, আইটি খাতে ১৮.৯৬ পয়েন্টে, ট্যানারি খাতে ১৯.১৪ পয়েন্টে, বিবিধ খাতে ২৭.৮৩ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩০.৪৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩২.০৬ পয়েন্টে ও সিরামিক খাতে ১১৬.৩৫ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS