সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু, শোকের ছায়া ‎ফুলছড়িতে তাণ্ডব: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৩ জনকে পিটিয়ে জখম—জীবন নিয়ে শঙ্কায় পরিবার ‎

লিন্ডে বিডির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

বুধবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম সাত মাসের (জানুয়ারি’২৪-জুলাই’২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসের আর্থিক ফলাফলের বিপরীতে অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।

গত ৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা, যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে  ৩৭১ টাকা ২৭ পয়সা ছিল।

অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ২৫ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS