1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৮ কোটি

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮.৫২ পিএম
  • ২৩৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ডিএসইর মূলধন বেড়েছে ৬ হাজার ৭৫০ কোটি টাকার বেশি। গড় লেনদেন বেড়েছে ২৬ শতাংশের বেশি।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৯৭ শতাংশ বা ৬ হাজার ৭৫০ কোটি টাকা।

সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৯৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ১৩ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১০৪ দশমিক ৫০ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪ দশমিক ১২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক বেড়েছে ২২ দশমিক ১৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com