1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ১৮২ Time View

বেসরকারি খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন— এক্সিম ব্যাংকের শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, শেয়ারহোল্ডার মো. নুরুল আমিন, শেয়ারহোল্ডার অঞ্জন কুমার সাহা, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন।

নতুন বোর্ড গঠনের মাধ্যমে দীর্ঘদিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদ দখলে রাখেন।

সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাদের বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে–বেনামে বিপুল অংকের ঋণ বের করে নিয়েছেন তিনি। তার বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে।

নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন। ব্যাংকের কোনো আইন পরিবর্তন বা অন্য কোনো অনৈতিক সুবিধার দরকার হলেই সিএসআর তহবিলে নিয়ে হাজির হতেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরা তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com