1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৬৫৭ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ২৩৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ আগস্ট থেকে ২২ আগস্ট) গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় অর্ধেকের বেশি কমেছে। পাশাপাশি আলোচ্য সময়ে ২ শতাংশের বেশি মূলধন হারিয়েছে ডিএসই। একইসাথে ডিএসইর সব সূচকে নেতিবাচক ধারা দেখা গিয়েছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫১ দশমিক ৩০ শতাংশ বা ৬৫৭ কোটি ৮১ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ দশমিক ২৮ শতাংশ বা ১৬ হাজার ১৩২ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে তিন হাজার ২৮৯ কোটি ৭ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে নিম্নমুখী ধারা দেখা গেছে। এ সময় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০৩ দশমিক ৯২ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক কমেছে ৮৮ দশমিক ৭৬ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ৪৫ দশমিক ৬৪ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৫৭টির এবং ৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com