1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

৭৭৮ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪.৪৬ পিএম
  • ২০৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ আগষ্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ শেয়ার বা ইউনিটের দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২১৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।

আলোচ্য দিনে ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গতদিনের তুলনায় আজ বেড়েছে লেনদেন।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টি কোম্পানির, বিপরীতে ২১০ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com