1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

ডিএসই’র কার্যক্রম তদন্তে বিএসইসির কমিটি

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ১৭৪ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক কার্যক্রম নীরিক্ষা করা ও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সংস্থার পরিচালক মো.আবুল কালামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশের একটি কপি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভুঁইয়া।

এবিষয়ে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, স্টক এক্সচেঞ্জের রুলস ও রেগুলেশন মেনে সব কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি। অর্থাৎ ডিএসইর কম্প্লায়েন্সের বিষয়টি দেখা হবে।

এদিকে কমিটির নিরীক্ষা কার্যক্রমে সহায়তা ও সুবিধা প্রদানের জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্দেশনা অনুসারে, কমিটি যেসব তথ্য চাইবে, ডিএসই কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে তা সরবরাহ করতে হবে।

কমিটিকে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com