1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩.০৬ পিএম
  • ২১৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ৩৯৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৮৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ৬৫ কোটি ২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩৩ কোটি ৪৫ লাখ টাকা, রবি আজিয়াটার ৩৩ কোটি ২১ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৩২ কোটি ৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৮ কোটি ৪৫ লাখ  টাকা, টেকনো ড্রাগসের ২২ কোটি ১৫ লাখ ৫০ টাকা, ইউনিলিভার কনজিউমারের ২০ কোটি ৯৭ লাখ টাকা এবং এবি ব্যাংক পিএলসির ১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com