1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাশরুর রিয়াজ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪.০৩ পিএম
  • ২২০ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হচ্ছেন এম মাশরুর রিয়াজ। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে মাশরুর রিয়াজ বলেন, এই ধরনের সংবাদ আমিও পেয়েছি। তবে অর্ডার হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না।

সূত্র অনুসারে, বিএসইসির পরবর্তী চেয়ারম্যানসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য চার জনের নাম সরকারের বিবেচনায় আছে। বাকীরা হচ্ছেন-আব্দুল মতিন পাটোয়ারি, নজরুল হুদা ও মোহাম্মদ মামুনুর রশীদ। এদের মধ্য থেকে একজনকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট সূত্র অনুসারে, মাশরুর রিয়াজের নিয়োগ পাওয়ার সম্ভানাই বেশি।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর পুঁজিবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছে। একই অবস্থা বাংলাদেশ ব্যাংকেও। ইতোমধ্যে গভর্নর ও তিনজন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। এ অবস্থায় জরুরী ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিতে চাচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com