1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭.৩৯ এএম
  • ২০১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেলের পাশাপাশি লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আজ রোববার কোম্পানিটি ইউনাইটেড লুব অয়েল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তাদের পেট্রোল পাম্পগুলোর মাধ্যমে সারাদেশে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের আমদানি করা ‘পেট্রোনাস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করবে।

গত ১২ জুন অনুষ্ঠিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সঙ্গে চুক্তি ও পেট্রোনাস ব্র্যান্ডের লুব্রিক্যান্টস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে আজ প্রতিষ্ঠান দুটির মধ্যে আলোচিত চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

আলোচিত লুব্রিক্যান্টস বিক্রির থেকে বছরে কোম্পানিটির এক কোটি ৫০ লাখ টাকা মুনাফা হতে পারে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড হচ্ছে দেশের তিনটি তেল বিপনন কোম্পানির অন্যতম। কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪২ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছিল। ওই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com