1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার’

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১১.১২ এএম
  • ২২১ Time View
hasan-mahmud

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হাজার হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আন্তরিক সচেতনতাই হোক নববর্ষের অঙ্গীকার।

বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীর জন্য দেয়া শুভেচ্ছাবার্তায় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘যে ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মাটির মায়ায় দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন উৎসর্গ করেছেন, সেই ভাষা ও মাটির সংস্কৃতি ও ঐতিহ্য বুকে ধারণ করার মধ্যেই জাতির আত্মিক উন্নয়ন নিহিত।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ করোনাভাইরাস মহামারিকে সফলভাবে মোকাবিলা করেছে। মহামারির মন্দার মধ্যেও বিশ্বে তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আমরা বিশ্বে এক অনন্য উদাহরণ তৈরি করেছি।

হাছান মাহমুদ বলেন, জাতির উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com