1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৭.১০ পিএম
  • ২০৩ Time View

নিজস্ব প্রতিবেদক: ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস’ এ স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (২৭ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘শাফিম ইলেকট্রনিক্স’।

দিনব্যাপী এ টুর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য (এমপি) রেজাউল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্টেটর মাহবুব আলম পলো।

অনুষ্ঠানে এমপি রেজাউল হক চৌধুরী বলেন, ‘মাদককে না বলে খেলাধুলায় যুব সমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ রাখে। একটি সুস্থ জাতী গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে গ্রামীণ পর্যায়ে এমন খেলার আয়োজন করার জন্য ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসিকে ধন্যবাদ জানান।

ফুটবল টুর্নামেন্ট ঘিরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সব বয়সের নারী পুরুষসহ প্রায় তিন শতাধিক ফুটবলপ্রেমীরা খেলা উপভোগ করেন এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

টুর্নামেন্টটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি আসাদুজ্জামান মিনু এবং সহযোগী হিসেবে ছিলেন নাজমুল ইসলাম শান্ত ও মনিরুজ্জামান মনির। পুরো খেলা জুড়ে ধারাভাষ্য দেন ডিজিএম ফ্রেন্ডস ক্লাবের সদস্য সামসুল আলম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ শাফিম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

প্রসঙ্গত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে দেশের সেরা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। সারা বছর ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ৫০টির বেশি ফেডারেশনের সঙ্গে কাজ করছে ওয়ালটন। এছাড়াও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা গ্রামীণ পর্যায়ে সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com