1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

জীবননগরে গৃহবধু গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯.৩১ পিএম
  • ৪১৩ Time View

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগরের কয়া গ্রামে শনিবার সন্ধ্যায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধু জীবননগর থানায় চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে সোমবার সকালে লাল্টু মল্লিক ও ইকরা হোসেন নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

দুই ধর্ষক – উপজেলার কয়া গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে ইকরা হোসেন (৪৫)। মামলার অন্য দুজন আসামি হলেন- কয়া গ্রামের নওশের আলীর ছেলে খালিদ হোসেন (২২) ও মুসা আলীর ছেলে জব্বার হোসেন (১৮)।

জীবননগর থানা সুত্র থেকে জানা গেছে, উপজেলার কয়া গ্রামের দুই সন্তানের জননী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে গেলে একই গ্রামের লাল্টু মল্লিক, খালিদ হোসেন, জব্বার হোসেন ও ইকরা হোসেন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শবর্তী একটি পেয়ারা বাগানে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের পর তাকে হত্যার হুমকি দিয়ে বলেন, যেন ধর্ষণের ঘটনা কাউকে না বলে। তবে ওই গৃহবধূ রোববার ওই চারজনের নামে নিজে বাদী হয়ে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ভিকটিম নারী নিজেই বাদী হয়ে চার জনের নামে একটি মামলা করেছেন। আমরা আসামিদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com