1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১০.০৪ পিএম
  • ৫৩২ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আপন দুই ভাই নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮)। অপরজনের নাম শাকিল মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন জাহিদ। এ সময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার অঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরুবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হয়।

আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।

নিহত তিনজনের বাড়ি দুর্ঘটনাস্থল নাসিরাবাদ এলাকার আশপাশে জানিয়ে ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রাম ও তাদের বাবার নাম নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com