1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

পাকিস্তানের রেমিট্যান্স ১০ শতাংশ বেড়েছে

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৯.৫০ পিএম
  • ২৮৩ Time View

২০২৩-২০২৪ অর্থবছরে পাকিস্তানের প্রবাসী আয় বা রেমিট্যান্স বেড়ে দাড়িয়েছে ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ১০ শতাংশ। যদিও এর আগের ২০২২-২৩ অর্থবছরে দেশটির প্রবাসী আয় ছিল ২৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৯ জুলাই) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।

যদিও মাসিকভিত্তিতে ২০২৪ সালের জুনে দেশটির প্রবাসী আয় কমেছে। ২০২৪ সালের মে মাসে দেশটির প্রবাসী আয় ছিল ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা জুনে কমে দাঁড়ায় ৩ দশমিক ১৬ বিলিয়ন ডলারে। তবে বার্ষিকভিত্তিতে র‌্যামিট্যান্স ৪৪ শতাংশ বেড়েছে।

জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালে প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বের মধ্যে পাকিস্তানের অবস্থান পঞ্চম।

২০২৩ সালে সবচেয়ে বেশি র‌্যামিট্যান্স পায় ভারত (১২০ বিলিয়ন ডলার)। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল মেক্সিকো (৬৬ বিলিয়ন ডলার)। ৫০ বিলিয়ন ডলার নিয়ে চীন ছিল তৃতীয় অবস্থানে। ৩৯ বিলিয়ন ডলার নিয়ে ফিলিপাইন ছিল চতুর্থ অবস্থানে।

২০২৪ সালের জুনে সৌদি থেকে সবচেয়ে বেশি র‌্যামিট্যান্স আসে পাকিস্তানে। তবে তা আগের মাসের তুলনায় ১ শতাংশ কম এবং আগের বছরের একই সমেয়র চেয়ে ৫৭ শতাংশ বেশি। তাছাড়া আরব আমিরাত থেকে জুনে দেশটির র‌্যামিট্যান্স কমেছে দুই শতাংশ যদিও বার্ষিকভিত্তিতে বেড়েছে ১০১ শতাংশ।

২০২৪ সালের জুনে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে র‌্যামিট্যান্স আসে মোট ৪৮৭ দশমিক ৪ মিলিয়ন ডলার, যা মে মাসের ৪৩৭ মিলিয়ন ডলারের চেয়ে কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com