1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭.৩৯ পিএম
  • ৫১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত ০১ জুলাই, ২০২৪ তারিখে অনুষ্ঠিত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩১৩তম সভায় জনাব মাজাকাত হারুন চেয়ারম্যান এবং জনাব এবিএম কায়ছার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জনাব মাজাকাত হারুন কোম্পানীর একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি ২০১২-২০১৫ মেয়াদে অত্র কোম্পানীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হারুন এবং এ দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী। তিনি এক্সিম ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও প্রাক্তন পরিচালক। তিনি মেসার্স আরন ডেনিম লিঃ এবং মেসার্স কেমিট্যান লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। জনাব হারুন ২০১৫ সাল হতে বাংলাদেশ ক্যামিক্যাল ইমপোর্ট এন্ড মার্চেন্ট এসোসিয়েশন (বিসিআইএমএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এফবিসিসিআই এর জিবি সদস্য।

জনাব এবিএম কায়ছার কোম্পানীর একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি কোম্পানীর ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এসোসিয়েশন এর জেনারেল মেম্বার। তাঁর পিতা জনাব আব্দুর রশিদ দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী এবং তিনি অত্র কোম্পানীর একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান। জনাব কায়ছার গোমতী টেক্সটাইলস লিমিটেড এবং গোমতী এ্যাপারেলস্ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি তাঁর নীজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স কায়ছার ট্রেডিং কোম্পানী দেখাশুনা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com