1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৭.৪৫ এএম
  • ১৭৭ Time View

দেশে গত কয়েক বছর ধরেই বিনিয়োগে স্থবিরতা আছে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটছে না। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে ২০৩১ সালের মধ্যে জিডিপির অনুপাতে বিনিয়োগ ৪১ শতাংশে উন্নীত করার লক্ষ্য আছে। বিনিয়োগের উৎস হিসেবে পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে।

সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার পটভূমি নিয়ে বৈঠক করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তথ্য অনুযায়ী, পাঁচ বছর ধরেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিনিয়োগের অংশ ৩১ থেকে ৩২ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। আর বেসরকারি বিনিয়োগের অংশ ২৩ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে।

এ জন্য প্রয়োজনীয় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, এমন কথা বলা হবে নতুন পরিকল্পনায়।

বিনিয়োগের জন্য আর্থিক খাত, বিশেষ করে ব্যাংক ও পুঁজিবাজারের সংস্কারের সুপারিশ থাকছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়।

এই পরিকল্পনার পটভূমিতে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি ব্যাংক খাতের স্বাস্থ্যের ওপর নির্ভর করে। সে জন্য ব্যাংক খাতের ওপর তদারকি ও নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিনিয়োগের উৎস হিসেবে পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে।

বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তারা। দেশে বর্তমানে দৈনিক ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে দৈনিক ৩০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সচিবেরা। এ ছাড়া ঢালাওভাবে সড়ক, মহাসড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিবর্তে প্রয়োজন অনুসারে তা বানানোর পক্ষে মত দিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com