1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জিসিআরজিতে যোগদানে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১১.১৮ এএম
  • ১৯৪ Time View

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে (জিসিআরজি) যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সচিবের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। দুই নেতার মধ্যে ১২ মিনিট ধরে চলা আলোচনার সময় তিনি (শেখ হাসিনা) জিসিআরজিতে যোগদানের আমন্ত্রণ অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

আন্তোনিও গুতেরেস মঙ্গলবার তাঁর জিসিআরজি’র প্রাথমিক সুপারিশমালা প্রকাশ করেছেন, যা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে ক্ষুধা সংকটের প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের সূর্যমুখী তেল সরবরাহ করে অর্ধেকেরও বেশি এবং দুদেশ বিশ্বের গমের প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গম সরবরাহের অর্ধেকেরও বেশি ইউক্রেন একাই সরবরাহ করে। যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি-শুধু খাদ্য নয়, জ্বালানি ও সারের ক্ষেত্রেও ও অব্যাহত রয়েছে।

একই প্ল্যাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। অন্য নেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহী উল্লেখ করে এ গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। গ্রুপটির উদ্দেশ্য পূরণে উচ্চ পর্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা।

করোনা মহামারির পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘের মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অবদান রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে তাঁর প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি ও অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনীত করার অনুরোধ করেন। বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com