1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার কনজ্যুমার

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ১৬৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে (২৩ জুন-২৭ জুন) কোম্পানিটির ৪৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৬৪ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনাটার ২৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৩ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১৭ কোটি ৩৬ লাখ টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৭৬ লাখ টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১৩ কোটি ৭৫ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১২ কোটি ৮৬ লাখ ৩০ টাকা, বিচ হ্যাচারির ১২ কোটি ২৬ লাখ  টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ১৩ লাখ  টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com