1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

১২২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৩.৫০ পিএম
  • ২৫১ Time View

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১২২ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫৮ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৫ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ৩ কোটি ৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com