মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

বিএনপি নেত্রীর ভারতীয় শাড়ি পরে ভারতের বিরোধিতা করা হাস্যকর: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৩ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেশি দেশের সঙ্গে বৈরিতা বা সম্পর্ক ম্লান করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তবে সু-সম্পর্ক রাখার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নীম চন্দ্ৰ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এই মৈত্রী রক্তের রন্ধ্রে লেখা।

বিএনপি ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছে। ভারত বিরোধিতা করেছে। ভারতে গিয়ে ন্যুজো হয়ে নতজানু নীতি অবলম্বন করে তারা।

ভারতের বিরুদ্ধে বিএনপির দেয়া বক্তৃতার বিরোধিতা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতের বিরোধিতা করা হাস্যকর। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী বক্তৃতা লজ্জার।

এ ছাড়াও তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারত বিরোধিতা। নির্বাচন আসলে তাদের ভারতবিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে তারা আবার ভারতীয় হাইকমিশনে ইফতার করতে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS