1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

দর পতনের শীর্ষে নর্দান জুট

  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪, ৪.২৭ পিএম
  • ১৯৬ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ২৩২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফেকচারিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, নর্দান জুটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্টাইল ক্রাফট লিমিটেড।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, খান ব্রাদার্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং বিকন ফার্মা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com